মুদারাবা হালাল মূলধন তহবিলে (MHC) মূলধন সরবরাহের নিয়মঃ 

১) বিনিয়োগ ব্যয় পন্থাঃ  (মাসিক/ত্রৈমাসিক/লভ্যাংশপ্রাপ্তি)-   
ক) Principal Share Capital (MHC Code-1); সমাজের ধনী  ব্যক্তি উদ্যোক্তা সদস্য হিসাবে স্থানীয় সমিতির প্রধান শেয়ার মূলধন” তহবিলে ন্যুনতম ১০,০০০/ এককালীন এবং প্রতি মাসে ১০০০/ টাকা করে  সরবরাহ করবে।

খ) Small Share Capital(MHC Code-2); মধ্যবিত্ত ভাই বোনেরা ‘ক্ষুদ্র শেয়ার  মূলধন’ তহবিলে এককালীণ ৫০০০/এবং প্রতিমাসে ৫০০/ টাকা সরবরাহ করবে।

গ) Welfare Business Share Capital(MHC Code-3); সমাজের সম্পদশালী সদস্যগণ BIBM PLC এর স্থানীয় কল্যাণ ব্যবসায়িক শেয়ার  মূলধনে এককালীন কমপক্ষে  ১০,০০০/(১০ টি শেয়ার) টাকা মাসিক লভ্যাংশ  পাওয়ার চুক্তিতে সরবরাহ করবে।  
ঘ) General Project Share Capital ( MHC Code-5 ); প্রকল্প ভিত্তিক স্থানীয় ব্রাদারলি সোসাইটির সদস্যগণ BIBM PLC এর শেয়ার ক্রয় করবে।     
* যদি সোসাইটির স্থানীয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মাসিক হালাল লভ্যাংশ দিতে ব্যর্থ হয় তবে অবশ্যই বিনিয়োজিত  মূলধন উত্তোলন করা যাবে।)   

২) সহযোগীতা পন্থাঃ (এককালীণ অর্থ + লভ্যাংশ +ডোনেশন প্রাপ্তি)-

ক) Co-operation Fund (MHC Code-4 ) সহযোগিতা তহবিলের জন্য সমিতির দরিদ্র সদস্যগণ  একটি নির্দিষ্ট নিয়তে ৩ বছর মেয়াদে  ৩০০/,৫০০/ টাকা বিনিয়োগের  উদ্দেশ্যে মাসিক ভিত্তিতে সরবরাহ করতে থাকবে। মেয়াদ পূর্তির পূর্বেই যদি কোন সদস্য কর্মঅক্ষম হয় তবে পূর্ণ মেয়াদের টাকা লাভ সহ তাকে সহযোগিতা প্রদান করা হবে-সহযোগিতা হিসাব (COA) থেকে ( এই হিসাবে অর্থ থাকা সাপেক্ষে)।   
খ) সহযোগিতা হিসাব (COA): “সহযোগীতা তহবিল” থেকে ১০% হারে “সহযোগিতা হিসাবে” অর্থ স্থানান্তরিত ও বিনিয়োজিত হতে থাকবে।     
গ) ব্যবসা সহযোগিতা হিসাব (BCOA): স্থানীয় অংশীদার উদ্যোক্তাগণ প্রাতিষ্ঠানিক “চলতি ব্যবসায়িক মূলধন (CBC) এর ১% হারে অর্থ জমা করবে নিজ ব্যবসা সহযোগিতা হিসাবে (BCOA)। যদি কোন অংশীদার উদ্যোক্তা অনৈতিক কারনে “মূলধনের ক্ষতি” করে , তবে Partner Entrepreneur Association (PEA) এর এই ব্যবসা সহযোগিতা হিসাব থেকে ‘চলতি  ব্যবসায়িক মূলধন’ সমন্বয় করে নেয়া হবে। এই মূলধন সংশ্লিষ্ট উদ্যোক্তা ব্যবসায়ীর নিকট “কর্জ” হিসেবে থাকবে এবং তাকে সেটা পরিশোধ  করতে হবে।      
ঘ ) Welfare Business Support Fund (MHC Code-6 ) ধনী ব্যক্তি ,  ব্যবসায়িক এবং সেবা প্রতিষ্ঠান সমুহ  চুক্তি ভিত্তিক  সাধ্যমত Joint venture Business investment হিসাবে তাদের এই তহবিল বিনিয়োগ করবে।